Visit our YouTube channel Visit Now Watch Now!

সুদ ব্যবস্থা - পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা

 সুদ বা চক্রবৃদ্ধি সুদ: 

হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো সুদ ব্যবস্থা বা বর্তমান বিশ্বের ব্যাংক 🏦 ব্যবস্থা । এর হাজারও কারণ রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু গবেষণা ভিত্তিক কারণ নিচে তুলে ধরা হলো :


Page Title

সবচেয়ে বড় সমস্যা

সংঘটিত বা সংঘটিতব্য বা উদ্ভুত সমস্যা
সুদ/ বর্তমান বিশ্বের ব্যাংক ব্যবস্থা ১. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

২. টাকার মান নিম্নমুখী

৩. বাজারের ভারসাম্য হারিয়ে যাওয়া

৪. ঋণ খেলাপির হার বৃদ্ধি

৫. শুধু ধনীদের সম্পদ বৃদ্ধি; অন্যদিকে দারিদ্র্যের হার বৃদ্ধি

৬. সমাজে বৈষম্যের বৃদ্ধি

৭.অস্থিশীল অর্থনীতি

৮. রাষ্ট্রীয় পর্যায়ে ঋণ খেলাপি

৯.সর্বশেষ পর্যায়ে রাষ্ট্রের দেউলিয়া হয়ে যাওয়া
আলবার্ট আইনস্টাইন বলেছিলেন - 'চক্রবৃদ্ধি সুদ পৃথিবীর ৮ম আশ্চর্য ।' 

 এসবের বাস্তব জীবনে কিছু উদাহরণ দেখা যাক,

 *২০২৪ সালের ১৫ই জানুয়ারি , পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে ৪০০ পাকিস্তানি রুপি (পিকেআর)।

 * ২০২২ সালের ৫ জুলাই শ্রীলংকা ঋণ খেলাপির জন্য দেউলিয়া হয়ে যায় ; 

 * ২০২১ সালের করোনা কালীন সময়ে শুধু ধনীদের সম্পদ বৃদ্ধি পায় আর অন্যদিকে দরিদ্র/খেটে খাওয়া মানুষেরা রিতীমতো পথের ভিখারি হয়ে পড়ে । 

 * ২০১৮ সালে ভেনেজুয়েলায় , এক কেজি চাল কিনতে দোকানিকে দিতে হয়েছে ২৫ লাখ বলিভার। একটি সাবানের মূল্য ৩৫ লাখ বলিভার। মাংস তো ধরাছোঁয়ার বাইরেই ছিল । দুই থেকে আড়াই কেজি ওজনের মুরগির দাম ১ কোটি ৪৬ লাখ বলিভার।

 *প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ সালে, বিধ্বস্ত জার্মানিতে ১ ডলারের দাম ছিলো ৪ লাখ ২১ হাজার কোটি মার্ক।

*খোদ আমেরিকায় ২০০৮ সালে অর্থনৈতিক মহামন্দার কারণে - ২০০৯ সালে বিটকয়েন নামক একটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয় । 
(অর্থনৈতিক মহামন্দার পর, যেখানে ব্যাংকিং সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে গিয়েছিল, সেখানে - বিটকয়েন অনেকের কাছে একটি বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে।


 এসব ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল মুদ্রাস্ফীতি তবে পরোক্ষভাবে সবচেয়ে প্রভাব রাখে ডলার বা সুদের সিস্টেম ।  কারণ ডলারের দামের উপর নির্ভর করে কোনো দেশের মুদ্রার মূল্য আর ডলার ছাপানোই হয় সুদের উপর ভিত্তি করে । 

 আরও বিস্তারিত জানতে চাইলে ধরুন, 
 আপনাকে ব্যবসার জন্য কোনো ব্যাংক 🏦 ১ লক্ষ টাকা ঋণ দিচ্ছে আর আপনাকে সরল সুদে ৯% হারে সুদ সহ বছর শেষে ফেরত দিতে বলা হয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকা ।
 তাহলে আপনি অতিরিক্ত ৯ হাজার টাকা কোথায় পাবেন ? 

 সেজন্য , 
 প্রথমত আপনাকে ব্যবসার লাভের থেকে কিছু টাকা ব্যাংক কে দিতে হবে আর ব্যবসায় ক্ষতি হলে নির্দিষ্ট সময় শেষে সুদ আসল সহ মোট ১ লক্ষ ৯ হাজার টাকা ফেরত দিতে না পারলে, সরল সুদে আপনার ঋণ হবে ১ লক্ষ ১৮ হাজার টাকা !!! 

এভাবে পর্যায়ক্রমে ঋণের পরিমাণ ৩ গুণ বা তারও  বেশি হতে পারে । 

 দ্বিতীয়ত, 
অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি সুদ সহ সেই ১ লক্ষ ৯ হাজার টাকা পরিশোধ করতে পারেন । এভাবেই আপনি ঋণ এবং সুদের মধ্যে সবসময় যুক্ত থাকবেন। 

 বলাই বাহুল্য; এর থেকে মুক্তি পেতে চাইলে হয়তো ঋন খেলাপি হবেন নতুবা দেউলিয়া । 

এজন্যই কথায় বলে, ঋণ করা ভালো নয় এতে স্বভাব নষ্ট হয় ( আর স্বভাব নষ্টের মূল কারণ হচ্ছে সুদ এর সিস্টেম ) 

 আবার অনেক সময় ব্যাংকগুলো বাজারে টাকার ঘাটতি মেটাতে নতুন করে টাকা ছাপায় যার ফলশ্রুতিতে টাকার মূল্যমান কমে যায় । 

 আপনি অনেক সময় শুনে থাকবেন যে, এক সময় ৫০ পয়সা দিয়ে লজেন্স কেনা যেত আর এখন সেই লজেন্স এর মূল্য ২ টাকা তাহলে কোথায় গেল সেই ৫০ পয়সা ! 
 এখানে টাকার মান ঠিকই রইলো তবে টাকার মূল্য কমে গেল । দিন দিন টাকার মূল্য কমেই চলেছে !!! 

যার ফলে অতিরিক্ত মূল্য যোগান দিতে রাষ্ট্রীয় পর্যায়ে ঋণের পরিমাণ বেড়েই চলেছে । 

 অন্যদিকে, 

 * সুদ সিস্টেম বা ডলার সিস্টেম থেকে বের হয়ে আসতে চাওয়ার কারণে ইরাকের উপর আমেরিকা হামলা চালায় এবং তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করে ।

 * খোদ আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সুদ সিস্টেমের বাইরে ডলার ছাপানোর কারণে তাঁকেও গুলি করে হত্যা করা হয় । 

 * আর আমেরিকা বা সুদ সিস্টেমের বিরুদ্ধে কথা বলার জন্যই ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো sanctions/নিষেধাজ্ঞায় পড়েছে । 

 যাই হোক, সুদ সিস্টেমের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে নতুন অর্থব্যবস্থার তথা যাকাত ব্যবস্থা, কর্জে হাসানা (উত্তম ঋণ' বা সুদবিহীন ঋণ ) প্রবর্তন করতে হবে ।তাহলেই মানুষের মধ্যে শান্তি, সাম্য বজায় থাকবে এবং সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ






About the Author

Mystery Knowledge and Reality...!!!

Post a Comment

Information is wealth... MKR Web
Site is Blocked
Sorry! This site is not available in your country.