![]() |
ফিশিং :
ফিশিং হচ্ছে যখন স্ক্যামাররা তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নম্বরের মতো ব্যক্তিগত তথ্য অন্যায়ভাবে বের করার চেষ্টা করে। এটি ইমেল হিসাবে উপস্থাপিত হতে পারে যা তুমি কখনোই করনি এমন একটি ক্রয়/লেনদেন নিশ্চিত করার জন্য তোমার ক্রেডিট কার্ডের বিবরণ চাইতে পারে কিংবা পোপ-আপ ম্যাসেজের মাধ্যমে জানানো হয় যে তুমি পুরষ্কার জিতেছো, পেতে হলে এখানে ক্লিক করো।
কিছু ফিশিং স্ক্যাম বেশ বাস্তবসম্মত দেখতে। স্ক্যামাররা প্রায়ই আসল কোম্পানির পক্ষ থেকে বলছে উল্লেখ করে, যেখানে তোমার একটি অ্যাকাউন্ট রয়েছে। তাই ইমেইল ও ম্যাসেজ ভালোভাবে যাচাই করতে হবে।
কয়েকটি টিপস যা তোমাকে ফিশিং থেকে নিরাপদ রাখতে সহায়তা করবে:
কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে তোমার পাসওয়ার্ড চাইবে না।
তুমি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ
না করো আর পপ-আপ ম্যাসেজে বলে যে তুমি পুরষ্কার জিতেছো তবে তা স্ক্যাম।
ম্যাসেজ কে পাঠিয়েছে তা ভালোভাবে যাচাই করো। যদিও তারা আসল প্রতিষ্ঠান থেকে বলছে বলে দাবী করে যে প্রতিষ্ঠানে তোমার অ্যাকাউন্ট আছে। স্ক্যামারদের ইমেইল আইডি অনেকটাই উদ্ভট নম্বর, অক্ষর ও শব্দের মিশ্রন থাকে যা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের না।
প্রয়োজনে অনলাইনে নির্দিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেইল আইডি যাচাই করা উচিত।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে বলে স্ক্যাম ইমেইল ব্লক করার কথা জানিয়ে দেয়া জরুরি।
যেকোনো ওয়েবসাইটে ভিজিট করলে মাঝে মাঝে সেখানে ছোট ছোট ম্যাসেজ পপ-আপ হিসেবে স্ক্রিণে চলে আসে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হিসেবে সেগুলো এসে থাকে। এছাড়া স্ক্যামাররা ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিতে এ কাজ করে থাকে। আর তাই সেসব পপ-আপে ক্লিক না করাই শ্রেয়। কারণ এসব অনেকাংশে ঝুঁকিপূর্ণ।
