যেমন একটি সরলরেখা একমাত্রিক - কারণ, প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে একটিমাত্র স্থানাঙ্কই যথেষ্ট। একটি তলের ওপর কোনো বিন্দুকে নির্দিষ্ট করতে দৈর্ঘ্য ও প্রস্থ-এই দুই দিকের স্থানাঙ্ক জানা প্রয়োজন,তাই একটি তল দ্বিমাত্রিক। একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা-তিনটিই আছে, তাই তা ত্রিমাত্রিক। আমরা যে বস্তুজগতে বাস করি, স্থানিক বিবেচনায় তার পুরোটা ত্রিমাত্রিক।
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, সময়ও স্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি মাত্রা। তাতে আমাদের বস্তুজগৎ চারমাত্রিক ।
স্ট্রিং থিওরিমতে,
আমাদের মহাবিশ্ব ১১ মাত্রার , এর চারটি মাত্রা আমাদের কাছে দৃশ্যমান হলেও বাকিগুলো অতিক্ষুদ্র কোনো বিন্দুতে কুঁকড়ে আছে।
তাই বাকি মাত্রাগুলো আমরা দেখতে পাই না। তবে এখনো এর পরীক্ষামূলক কোনো প্রমাণ নেই।


